ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ড্রাইভারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন তারা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২২ জুন ২০২৪
ড্রাইভারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন তারা
শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে জামাল, শাহীন, রাসেল ও খোকনকে গ্রেফতার করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও শহরতলীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা গ্রামের শফিক ইসলামের ছেলে মো. জামাল হোসেন, একই গ্রামের খয়েজ আলীর ছেলে মো. শাহিন, একই গ্রামের আবুল হাশেমের ছেলে রাসেল আহমেদ, আদর্শ সদর উপজেলার সাতোরা চম্পকনগর গ্রামের তাজুলের ছেলে মো. খোকন, নাঙ্গলকোট উপজেলার পরকরা গ্রামের আবুল হাশেমের ছেলে মিজানুর রহমান ও সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ। 

শনিবার র‍্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে জামাল, শাহীন, রাসেল ও খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয় ও আরেকটি অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে মিজান ও রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৯ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা সবাই চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা এবং এর আশপাশের বিভিন্ন রাস্তায় অটো, সিএনজি ইত্যাদি পরিবহনের ড্রাইভার ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!