ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রাক উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ১২ জুন ২০২৪
কুমিল্লায় ট্রাক উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
দুর্ঘটনাকবলিত ট্রাক

কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। 

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

Advertisement

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনায় নিহতদের একজনের নাম জানা গেছে। কিন্তু অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় পাঁচটি গরুর পা ভেঙে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!