ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লাশ হলেন স্কুলছাত্র

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ২২ জুন ২০২৪
রাতের আঁধারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লাশ হলেন স্কুলছাত্র
সৌরভ হোসেন বাবু। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সৌরভ হোসেন বাবু নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউপির কুর্শাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফি জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং জঙ্গলবাড়ি গৃহদান এলাকার আবদুস শহীদের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে কাদিরজঙ্গল গ্রামের চুন্নু মিয়ার ছেলে আকাশকে মারধর করে একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৌরভ হোসেন বাবু। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন কূর্শাখালী এলাকায় সৌরভ হোসেন বাবুকে একা পেয়ে তার ওপর হামলা চালায় আকাশের বড় ভাই সাগর ও তার কয়েকজন সঙ্গী। এ সময় বুক-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সৌরভ হোসেন বাবু। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!