শনিবার (২২ জুন) দুপুর ১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু মুজাহিদ দুপুরের দিকে গ্রামের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে পুকুর থেকে উপরে উঠতে গেলে একটি হলুদ রঙের সাপ তার বাম হাতের কবজিতে ছোবল দেয়। এ সময় সে হাত ঝাড়া দিয়ে সাপটিকে ফেলে দিয়ে সেখান থেকে বাড়িতে চয়ে আসে। মুজাহিদ যন্ত্রণা অনুভব করায় পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। পরে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
.png)
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুদুর রহমান মাসুদ জানান, বর্তমানে শিশুটিকে সব ধরনের চিকিৎসা প্রদান করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।