ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কথা বলছিলেন ফোনে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাধনের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১, ২৪ জুন ২০২৪
কথা বলছিলেন ফোনে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাধনের
সাধন চন্দ্র ঘোষ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় সাধন চন্দ্র ঘোষ নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। 

রোববার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।

নিহত সাধন চন্দ্র ঘোষ সুরমা পরিবহন সুপারভাইজার ও বাসাইলের টেঙ্গুরিয়াপাড়া এলাকার ধর্মনিরাম চন্দ্র ঘোষের ছেলে। 

Advertisement

সুরমা পরিবহনের চালক জনি জানান, দুপুরের দিকে সুরমা পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়। পরে তারা অন্য বাসের ব্যবস্থা করে যাত্রী পাঠিয়ে দিয়ে বসেছিলেন। রাতে সাধন রেললাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!