ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমাম নিহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ২৫ জুন ২০২৪
অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমাম নিহত
মাওলানা আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাওলানা আব্দুস সালাম নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) রাত ৮টার দিকে পুলিশ লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আব্দুস সালাম পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম ও তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। এ ঘটনায় অটোরিকশা জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৮টার দিকে পুলিশ লাইন্স এলাকায় সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাওলানা আব্দুস সালাম গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন আলম জানান, অটোরিকশা জব্দ ও অভিযুক্ত চালক সাগরকে (২২) আটক করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলার আশিকাটি এলাকায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!