ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে রাত ১০টায় দাফন হয়নি জল্লাদ শাহজাহানের লাশ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৫ জুন ২০২৪
যে কারণে রাত ১০টায় দাফন হয়নি জল্লাদ শাহজাহানের লাশ
জল্লাদ শাহজাহান। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশের নিজ গ্রামে এখনো দাফন হয়নি আলোচিত সেই ‘জল্লাদ’ শাহজাহানের লাশ। আইনি জটিলতায় লাশ ঢাকা মেডিকেলে রয়েছে বলে জানান মৃতের বোন ফিরোজা বেগম।

জানা গেছে, আলোচিত সেই জল্লাদ শাহজাহান সোমবার সকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। পরে মৃত্যুর খবর হাসপাতালে ছুটে যায় নিহতের স্বজনরা। গ্রামের বাড়ি নরসিংদীর পলাশে নিজ গ্রামে গজারিয়া ইউনিয়নে নেয়া হয় দাফনের প্রস্তুতি। গতকাল সোমবার রাত ১০টায় বেধে দেওয়া হয় নামাজে জানাজা শেষে দাফনের সময়। কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়া জানাজা স্থগিত করা হয়।

শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান মুঠোফোনে বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মৃত অবস্থায় জল্লাদ শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা হয়। এতটুকুই জানি, আর কিছু না। আইনি প্রক্রিয়ার বিষয় আমাদের আওতায় না।

Advertisement

শেরেবাংলা নগর থানার ওসি আহাদ আলী মুঠোফোনে বলেন, মৃত জল্লাদ শাহজাহানের লাশের সুরতহাল করে সোমবার রাতেই হাসপাতালে কাগজ দেওয়া হয়েছে। এখন ময়নাতদন্ত কখন করবে এটা হাসপাতালের বিষয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (মঙ্গলবার সকাল সাড়ে ১০টা) ঢাকা মেডিকেল হাসপাতালে মরদেহ রয়েছে বলে জানান মৃত জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!