এদিন বিকেলে জমি বিরোধে ভাতিজা, ভাবি ও ভাতিজার স্ত্রীর হামলায় আজাহার শেখ গুরুতর আহত হন। মঙ্গলবার এ তথ্য জানান বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম।
.png)
নিহত আজহার শেখ সদর উপজেলার যাত্রাপুর ইউপির চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে আছে।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আজাহার শেখের সঙ্গে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিরোধ আসছিল। এরই জেরে সোমবার বিকেলে ভুক্তভোগীর ওপর হুমায়ুন, তার স্ত্রী ও মা হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেলে নেয়ারা পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।