ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ২৫ জুন ২০২৪
পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চক্রের মূলহোতাসহ ৬ সক্রিয় চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় তাদের সঙ্গে থাকা চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া। এর আগে সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃত চাঁদাবাজরা হলেন, চক্রের মূলহোতা সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মো. মোবারক হোসেনের ছেলে মো. হৃদয় (২২), ফতুল্লা এলাকার মো. মহসীন আলমের ছেলে মো. সাজ্জাদ (১৯), মৃত আ. রহিমের ছেলে মো. আল আমিন (২২), সিদ্ধিরগঞ্জস্থ মৃত রফিকের ছেলে মো. ইমরান (২২), সোনারগাঁয়ের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জের মো. সাহাজ উদ্দিনের সন্তান মো. সাদ্দাম (২০)। 

Advertisement

র‍্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা সবাই সক্রিয় চাঁদাবাজ। বিভিন্ন (বাস, ট্রাক, মিশুক) পরিবহন হতে চাঁদাবাজি করাকালীন সময়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এই চাঁদাবাজরা পরিবহনে চাঁদাবাজি করার উদ্দেশে পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে চালকদের ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করতেন। তারা দীর্ঘদিন ধরে থানা এলাকাসহ এর আশপাশের অনেক এলাকায় চাঁদা তুলতেন। চাঁদাবাজদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!