ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি, ৫ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ১৫ জুন ২০২৪
কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি, ৫ পুলিশ বরখাস্ত
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে আসা পশুবাহী গাড়ি সড়কে আটকে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসপি ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, পুলিশের কোনো সদস্য কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Advertisement

পুলিশ সদর দফতর বলছে, অপরাধে জড়িত সদস্যদের ক্ষেত্রে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।

গত ১৩ জুন কোরবানির গরুবাহী গাড়ি আটকে পুলিশ সদস্যের চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মণ্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার।

এছাড়া এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!