[ দেশজুড়ে ]
নাদিম হত্যায় ৬ দিন পর মামলা
নিহত নাদিম- ফাইল ফটো
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে গত ১৬ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত নাদিম গত ১৯ জুন হাসপাতালে মারা যান। ঐ ঘটনায় ৬ দিন পর মামলা করেছেন তার ভাই বাকী।
রোববার ভৈরব থানায় সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহকে প্রধান আসামি করে ৮৩ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এই মামলায় চেয়ারম্যানের ভাই মো. আলামিন এবং তার ছেলে নাহিদ ও জাহিদকে আসামি করা হয়েছে।
ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, অভিযোগটি যাচাই- বাছাই করে এজাহার হিসেবে রেকর্ড করা হবে।
.png)
মামলার বাদী বাকী বলেন, আমার ভাইকে সরকার বাড়ির বংশধর চেয়ারম্যান সাফায়েত উল্লাহর নির্দেশে খুন করা হয়েছে। যারা খুনের সঙ্গে জড়িত তাদের আসামি করেছি।
এ বিষয়ে চেয়ারম্যান সাফায়েত উল্লাহ বলেন, সংঘর্ষের সময় আমি ও আমার দুই ছেলে ঘটনাস্থলে ছিলাম না। পূর্ব শত্রুতার জেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!