ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ২৬ জুন ২০২৪
বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নিহত নাসির

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়ায় নাসির নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২৫ জুন) রাতে শহরের মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। তিনি হোসিয়ারি শ্রমিকের কাজ করত।

জানা যায়, রাতে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে ডেকে এনে একদল মাদক ব্যবসায়ী প্রকাশ্যে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে দ্রুত তাকে সদর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত পরে জানাতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!