এ সময় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাটের মইজুদ্দির খাবার হোটেল ও মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতির কার্যালয়সহ অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
.png)
তিনি জানান, বুধবার সকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু করেন তারা। দুপুর ২টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীকাল দ্বিতীয় দিনের মতো পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে।
তবে উচ্ছেদ অভিযান শুরুর আগে অনেকের অস্থায়ী স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার প্রমুখ।