এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। বুধবার দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, এই ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশালের মনপুরায় যাচ্ছিল।
.png)
ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে ৪ জন ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এ সময় সেখান থেকে হয়তো আগুনের ঘটনা ঘটতে পারে। এর মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন।
জানা যায়, ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হয়। এতে নদী ও তীরে বসবাস করা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।
ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেয়া হয়েছে ও বাকি ৩ জনের ব্যাপারে এখনো জানি না।