ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ফের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ২৬ জুন ২০২৪
ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ফের আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌযানে এ আগুন দেখা যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান দুপুর দেড়টায় সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ আগুনের সূত্রপাত। এ সময় আগুনে তেলের ড্রাম বিস্ফোরণে বিকট শব্দে কম্পিত হয়ে ওঠে। ফায়ার সার্ভিসের ফতুল্লা, পাগলা, হাজীগঞ্জ, মন্ডলপাড়া ও সদরঘাটসহ ৯ ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

Advertisement

তিনি আরো জানান, হঠাৎ করে সন্ধ্যায় আবারো নৌযানটিতে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, নৌযানটিতে তেল থাকায় ফের আগুন ধরে। এটি নদীর উপারে চলে গেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

জানা যায়, ট্রলারে কয়েকজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এ সময় সেখান থেকে হয়তো আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।

ইউএনও দিদারুল ইসলাম জানান, ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল বলে জানতে পেরেছি। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে কয়েক শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখান থেকে এ ঘটনা ঘটতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!