ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বগুড়া কারাগার

ফাঁসির আসামি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষীসহ ৩ জন বরখাস্ত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৮, ২৭ জুন ২০২৪
ফাঁসির আসামি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষীসহ ৩ জন বরখাস্ত
ফাইল ফটো

বগুড়া জেলা কারাগার থেকে ৪ ফাঁসির আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

বুধবার রাতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

বরখাস্তকৃতরা হলেন- প্রধান কারারক্ষী দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম।

Advertisement

এদিকে বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর সময় ৪ ফাঁসির আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার আজিজুল হকের ছেলে মো. নজরুল মজনু ওরফে মঞ্জু, নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার ইসরাফিল খাঁর ছেলে মো. আমির হামজা ওরফে আমির হোসেন, বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মো. মান্নানের ছেলে মো. জাকারিয়া, কুটুরবাড়ি পশ্চিমপাড়ার ইসরাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর তাদের গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!