নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে হেল্পার সাইফ এবং একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লামুখী বিসমিল্লাহ্ পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় বাসের হেল্পার সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।