বৃহস্পতিবার দুপুরে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন উপজেলার জাঙালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবন করে মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালান ওই যুবক। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করেন।
.png)
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করা হয়েছে।