[ দেশজুড়ে ]
মধুমতি নদীতে ভেসে এলো নারীর লাশ
মধুমতি নদী -ফাইল ছবি
মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মধুমতি নদী থানা ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার ওসি বোরহান-উল-ইসলাম বলেন, মধুমতি নদীতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের কোমরের নিচ থেকে শরীরের অর্ধেক গলে গেছে। পুলিশের পক্ষ থেকে মধুমতি নদী সংযুক্ত জেলা ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইলে এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!