[ দেশজুড়ে ]
চট্টগ্রামে প্রথম ফিরতি ফ্লাইটে এলেন ৩৮৮ হাজি
হজ যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দা থেকে ৩৮৮ জন হাজি নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এ বছর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মোট পাঁচ হাজার ৬২০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। ৩৯৮ জন যাত্রী নিয়ে ১৪ মে চট্টগ্রাম থেকে উড়াল দেয় হজের প্রথম ফ্লাইট।
.png)
এর আগে, ৯ মে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটের মাধ্যমে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!