ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চলতি বছর হজে ৫০ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ২৬ জুন ২০২৪
চলতি বছর হজে ৫০ বাংলাদেশির মৃত্যু
ফাইল ফটো

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে বেশিরভাগই মক্কায় মারা গেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ৫০ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ১২ জন নারী। মারা যাওয়া ৫০ জনের মধ্যে ২৫ জনের বয়স ৬০ থেকে ৭০ বছর। এ বছর ১৬ জুন হজ পালিত হয়।

এদিকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, চলতি বছর পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরম পড়ায় অনেক হজযাত্রী মারা যান। সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সেখানেই দাফন করা হয়।

Advertisement

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সৌদি আরব বাংলাদেশের জন্য মোট ১ লাখ ২৭ লাখ হজ কোটা মঞ্জুর করলেও এ বছর মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ করেছেন। এর মধ্যে সরকারি হজ ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি হজ ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ করেছেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, ২০২৫ সালে বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব। নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন, তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করবে।

হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। এরপর ২০ জুন থেকে হজযাত্রীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করে। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি আগামী ২২ জুলাই দেশে আসবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!