ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৭ জুন ২০২৪
কিশোরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের পৌর এলাকার ফিসারি লিংক রোডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের নাম মো. সাজু মিয়া (২৯)। তিনি শহরের আখড়াবাজার এলাকার রুহুল আমিনের ছেলে।

নিহত সাজু মিয়া বিভিন্ন সময় অটোরিকশা চালাতেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাতটি মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় অব্যাহতি পান তিনি।

এদিকে নিহত সাজু মিয়ার ভাই বাদল মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানতে পারি ফিসারি লিংক রোডে একটি কম্পিউটারের দোকানে চুরি হয়। এ চুরির ঘটনায় সন্দেহ করা হয় আমার ভাইকে। বিকেলে আমার ভাইকে তারা ফিসারি লিংক রোড এলাকায় নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সাজু মিয়ার নামে কিশোরগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কি কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত হলে জানা যাবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!