[ দেশজুড়ে ]
যে কারণে খাওয়া ফেলে বউ নিয়ে পালালেন প্রবাসী বর
ফাইল ফটো
বিয়ে সম্পন্ন হয়েছে আগেই। বৃহস্পতিবার (২৭ জুন) ছিল আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যাওয়ার দিন। এ উপলক্ষে কনের বাড়িতে চলছিল ধুমধাম খাওয়ার আয়োজন। চারদিকে বর ও কনেপক্ষের হইচই আর আনন্দ উল্লাস। হঠাৎ থেমে যায় সব ধুমধাম ও আনুষ্ঠানিকতা। বাল্যবিয়ের অভিযোগে সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তখন খাওয়া ফেলে বউ নিয়ে পালিয়ে যান বর ও বরযাত্রীরা।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামে। বর বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের দুবাই প্রবাসী রাজিব হোসেন ও কনে মিম আক্তার বুড়িচং উপজেলা শ্রীমনৃতপুর এম ছাত্তার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের দুবাই প্রবাসী রাজিব হোসেনের সঙ্গে একই গ্রামের মিম আক্তারের বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ছিল আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যাওয়ার দিন। এরই মধ্যে মিম আক্তার বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক না হওয়ায় বাল্যবিয়ে অভিযোগ পেয়ে সেখানে হানা দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তাদের দেখে কনেকে নিয়ে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। তবে বর, বরযাত্রী ও কনেকে না পেয়ে কনের চাচাকে আটক করে পুলিশ।
.png)
বর রাজিব হোসেনের চাচা বলেন, তাদের বিয়ে আগেই হয়ে গেছে। বৃহস্পতিবার ছিল কনেকে উঠিয়ে নেয়ার দিন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!