ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে বাড়ি থেকে বর উধাও!

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ২৯ ডিসেম্বর ২০২৩
বিয়ে বাড়ি থেকে বর উধাও!
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, বিয়ে বাড়িতে এসিল্যান্ড আসার সংবাদ পেয়ে বর মারুফ হোসেন পালিয়ে যান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে পাতিবিলা উত্তরপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। একটি মাধ্যমে সংবাদ পেয়ে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঐ বিয়ে বাড়িতে অভিযান চালান।

Advertisement

বিয়ে বাড়িতে এসিল্যান্ডের অভিযানের খবর পেয়েই বিয়ের বর একই উপজেলার স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেন পালিয়ে যান। পরে এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিতে উপস্থিত হলে বর যাত্রীরাও সটকে পড়েন। এ সময় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধ স্বীকার করে নেয়ায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গুঞ্জন বিশ্বাস জানান, আদালতে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!