শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ সদর কোম্পানি র্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার রামচন্দ্রপুর মহল্লার মৃত কফিল উদ্দিনের ছেলে মো. শাহীন খান (২৭) ও মৃত হারেজ উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২১)।
.png)
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি ট্রাক থেকে ৩ হাজার ৪৭০ পিস ভারতীয় ব্যুপ্রিনরফিন ইনজেকশনসহ তাদের আটক করা হয়। এছাড়াও ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকাসহ ট্রাকটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, ইনজেকশনগুলো মূলত অজ্ঞান করার কাজে ব্যবহৃত হয়। যা পতি পিস ইনজেকশন বাজার মূল্য ৩০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি হয়।