ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাকুন্দিয়ায় মাদকসহ ৩ জন ধরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৮ জুন ২০২৪
পাকুন্দিয়ায় মাদকসহ ৩ জন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 

শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুড়তলা গ্রামের হযরত আলী (৫২), ঝাউগারচর গ্রামের আলাল লালু (২৮) ও মির্জাপুর গ্রামের ছোটন (৩৫)। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা বাজারে মাদক কেনাবেচা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া থানার এসআই সোহরাব হোসেন, এসআই আবু সাদেক ও এএসআই সাইফুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

Advertisement

পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, মাদক উদ্ধারের ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!