[ দেশজুড়ে ]
কুমিল্লা নগরীতে ৭ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লায় ট্রাফিক পুলিশ ব্যবস্থার সুষ্ঠু ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন কুমিল্লার সিটি মেয়র ডাক্তার তাহসীন বাহার সূচনা।
এ সময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পলিশ সুপার মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পুলিশ সুপার আব্দুল মান্নানের পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলোখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ঈদগাহ মোড়, চকবাজার, টমছম ব্রিজ ও পদুয়ার বাজার এলাকায় ৭টি ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!