কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৫ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা জেলায় ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯ হাজার ৩৯৬ জন, নোয়াখালী জেলায় ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৯ হাজার ৬৬২ জন, ব্রাহ্মণবাড়ীয়া জেলায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮টি কেন্দ্রে ১৫ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী, চাঁদপুর জেলায় ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪টি কেন্দ্রে ১৬ হাজার ২১৫ জন পরীক্ষার্থী, ফেনী জেলায় ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩টি কেন্দ্রে ১১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী এবং লক্ষ্মীপুর জেলায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি কেন্দ্রে ১১ হাজার ৩৩০ জন।
এবার কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলায় ৪৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৫টি কেন্দ্রে ১ লাখ ১২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৮ হাজার ২৬০ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৭০৪ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৮ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৫২ হাজার ২৬৪ জন এবং ব্যবসা-বাণিজ্য শিক্ষায় ৩২ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
.png)
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম বলেন, এইএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা-উপজেলা প্রশাসন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে।