ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
শিক্ষককে মারধর

যে কারণে বহিষ্কার হলো ৭ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ২৯ জুন ২০২৪
যে কারণে বহিষ্কার হলো ৭ শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে মারধরের ঘটনায় সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কারের বিষয়টি শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের দফতরির মেয়ে ও স্কুলের এক ছাত্রীকে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকিব দীর্ঘদিন যাবত স্কুলের আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয়রা বেশ কয়েকবার সতর্ক কলেও আকিব তার কোনো পরোয়া না করে বন্ধুদের নিয়ে ওই স্কুলের ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা আকিবসহ তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে। সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্ববাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট শিক্ষার্থী আকিব ও তার বন্ধুদের ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনার মনোযোগ দেওয়ার কথা বলে সতর্ক করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন।

Advertisement

এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ সংক্রান্ত কাজ শেষে বের হন। এ সময় অতর্কিতভাবে আকিব ও তার সহযোগী একই স্কুলের শিক্ষার্থী সিফাত, আকরাম, মেহেদী, মারুফ, সানপ্রিয়া, নাহিদ, সজীব একত্রিত হয়ে শিক্ষক প্রদীপের উপর হামলা করে। ওই শিক্ষকের পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে আসলে ওই শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও এ ব্যপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষকরা শান্ত হন। 
গত বৃহস্পতিবার আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজের অপরাধে ওই ৭ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষকরা অত্যন্ত সম্মানীয়। শিক্ষককে লাঞ্চিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের ঘটনা কোনো বিদ্যালয়ে যেন না ঘটে সে ব্যপারেও সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!