[ দেশজুড়ে ]
মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বানী শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া পূর্ব পাড়া গ্রামে বাড়ির গোয়ালঘর পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বানী শেখ পাছড়া গ্রামের মোশারফ শেখের ছেলে।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের মুকসুদপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সোহাগ হোসেন জানান, তাদের গোয়ালঘরের পাশে পানির পাম্প এবং পুরোনো তার (কেবল) লিকেজ বা ছিদ্র হয়ে ছিল। যার ফলে বৃষ্টিতে ভিজে পুরোঘর বিদ্যুতায়িত হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
.png)
মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে পাছড়া গ্রামের রাব্বানা শেখ নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!