[ দেশজুড়ে ]
ইঞ্জিনে ত্রুটি, চলতি পথে থেমে গেল ট্রেন
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর গোধুলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে চলতি পথে থেমে যায় ট্রেনটি। পরে এক ঘণ্টার চেষ্টায় ইঞ্জিন পুনরায় সচল হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রোববার (৩০ জুন) দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিব উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধুলির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটি নিজামপুর স্টেশন এলাকায় থেমে যায়। পরে ট্রেনে থাকা কর্মকর্তাদের এক ঘণ্টার চেষ্টায় ইঞ্জিন পুনরায় সচল হলে দুপুর দেড়টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ডাউন লাইনে কোনো ট্রেন চলাচল করেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!