ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ১ জুলাই ২০২৪
উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
ফাইল ফটো

পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। 

সোমবার সকাল থেকেই পটুয়াখালীতে একটানা বৃষ্টি ঝরছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। 

Advertisement

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!