[ দেশজুড়ে ]
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গুণবতী রেলওয়ে স্টেশনের আউটারে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই নারী।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৪৫ থেকে ৫০ হবে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, দুপুরে গুণবতী রেলস্টেশনের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!