[ দেশজুড়ে ]
কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তার পাশ থেকে ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, এরশাদ মিয়া (৩৬) উপজেলার শিমরাইল সাতপাড়া এলাকার হাছন মিয়ার ছেলে ও একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে নুরুল হক নুরু মিয়া (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি রাজু আহাম্মেদ জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণ কসবা এলাকার হারুন মিয়ার বাড়ির পাশে রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!