পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরে মালামাল বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন এনামুল হক নামের এক ব্যবসায়ী। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে দুই যুবক এনামুলের শ্যালো চালিত গাড়ির গতিরোধ করে। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই যুবক পুলিশ পরিচয়ে দিয়ে ব্যবসায়ীর দেহ তল্লাশি করে। সে সময় ব্যবসায়ী এনামুলের কাছ থেকে দুই ছিনতাইকারী নগদ ৮০ হাজার টাকা ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আরো পড়ুন >>> গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ধরা পড়ছে বড় বড় ইলিশ
.png)
এ ঘটনায় মিরপুর থানায় ব্যবসায়ী এনামুল হক সোমবার সকাল ১০টার দিকে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের দুটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।