ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ২৯ জুন ২০২৪
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ভাঙ্গাপুল নামক স্থানে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল আরোহীর নাম আব্দুস সামাদ (৫৬)। তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর গ্রামের প্রয়াত হারান আলী খার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সামাদ দৌলতপুর থেকে সাইকেলে চড়ে ভেড়ামারার উদ্দেশ্যে আসছিলেন। একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ট্রাক আটকে রেখে ফায়ার সার্ভিসে ফোন দেন। ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী মারা গেছেন। ট্রাক জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক পলাতক। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!