ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মতিউরের ‘আপন ভুবন’র তথ্য চেয়ে গাজীপুর ডিসিকে দুদকের চিঠি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ৯ জুলাই ২০২৪
মতিউরের ‘আপন ভুবন’র তথ্য চেয়ে গাজীপুর ডিসিকে দুদকের চিঠি
মতিউর রহমান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট ‘আপন ভুবন’র তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও এসিল্যান্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৯ জুলাই) দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির উপ-পরিচালক আনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাদের কাছে পিকনিক স্পটের নামজারিসহ বিস্তারিত নথি চাওয়া হয়েছে।

এর আগে, অঢেল সম্পদের মালিক মতিউর ও তার পরিবারের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Advertisement

এদিকে, অবৈধ সম্পদের প্রমাণ মেলায় তার পরিবারের সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করেছে দুদক।

উল্লেখ্য, ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোচিত হন মতিউর রহমান। পরে বিভিন্ন গণমাধ্যমে মতিউর ও তার পরিবারের দেশে-বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ শুরু হয়। এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!