[ দেশজুড়ে ]
ধর্ষণের অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল আটক
কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল। ছবি: সংগৃহীত
ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী এক কিশোরীর মা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
হালুয়াঘাট থানার ওসি মো. মাহাবুবুল হক জানান, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও এখন শোনা যাচ্ছে ভুক্তভোগী তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এ বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।
.png)
উল্লেখ্য, ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন ইসমাঈল হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!