ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি, ৭ চালককে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১০ জুলাই ২০২৪
মহাসড়কে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি, ৭ চালককে জরিমানা
মহাসড়কে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করে যাত্রী উঠা নামানোর অপরাধে ৭ গাড়ি চালকে জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ডে নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করে যাত্রী উঠা নামানোর অপরাধে ৭ গাড়ি চালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানোর অপরাধে ৭ চালককে ৮ হাজার ৭০০ টাকা জরিমানার পাশাপাশি চালকদের সচেতনতা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজ্রিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি বলেন, সড়কের মধ্যে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানো করা হয়। যার কারণে ঢাকা-সিলেট মহাসড়ককের বিরাট যানজটের সৃষ্টি হয়। এতে করে এই মহাসড়ক দিয়ে চালাচল করা যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। সে জন্য এই সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের মধ্যে সচেতন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা ও অভিযানে সহযোগীতা করেন ট্রাফিক পুলিশের টিআইও নূর আলম ও ভৈরব থানা পুলিশের এসআই লুৎফর রহমান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!