বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিকেলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন চিকনপাতার গাছ বাগান নামক এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩ থেকে ৪ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবি পাচারকারীদের ধাওয়া দিলেও আটক করা সম্ভব হয়নি।
.png)
তিনি আরো বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ছোট একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে মজুদ রাখা হয়েছে।