ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জ থেকে গাজীপুরে নিয়ে তরুণীর সর্বনাশ করেন সুমন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১১ জুলাই ২০২৪
কিশোরগঞ্জ থেকে গাজীপুরে নিয়ে তরুণীর সর্বনাশ করেন সুমন
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সুমন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মো. সুমন মিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মো. সুমন সদর উপজেলার কুট্টাগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও তার সহযোগী মো. শামীম একই উপজেলার টুটিয়ারচর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২ মাস পূর্বে ফেসবুকে মো. সুমনের সঙ্গে হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা ও হোসেনপুর আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীর পরিচয় হয়। বিবাহিত হওয়া সত্ত্বেও ডাক্তার পরিচয় দিয়ে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেন তিনি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে গাজীপুরে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তরুণী রাজী না হলেও ৭ জুলাই সুমন তার সহযোগী মো. শামীমের সহযোগিতায় ভয়ভীতি প্রদর্শন করে ওই তরুণীকে অপহরণ করে গাজীপুর নিয়ে যান। সেখানে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। 

পরবর্তীতে ১০ জুলাই বিকেলে সুমন গাজীপুর থেকে সিএনজিযোগে ওই তরুণীকে উপজেলার দ্বীপেশ্বর গোলচত্বর এলাকায় নামিয়ে কৌশলে পালিয়ে যেতে চাইলে ওই তরুণীর ডাক-চিৎকারে স্থানীয় জনতা তরুণীকে উদ্ধার করে সুমন ও শামীমকে আটকে রেখে পুলিশে খবর দেন।  

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!