ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ১১ জুলাই ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাচোল সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী ও  উপজেলার নেজামপুর ইউপির শ্যামপুর এলাকার জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল।

স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউপির কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষি জমিতে ৬ জন কৃষক কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে বজ্রপাতে মৃত্যু হয় মোহাম্মদ উজ্জ্বল নামে এক কৃষকের। ওই মাঠে কাজ করা অপর ৫ কৃষক সুস্থ আছেন। অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর।

Advertisement

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন তারা। দুজনের লাশ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের নিহত দুজনের বাড়িতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!