[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নৌকার মাঝির
ফাইল ফটো
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব চান্দেরচর গ্রামের ধলেশ্বরী শাখা নদীতে বিদ্যুৎস্পৃষ্টে লাল চাঁন মাঝি নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ২ টা থেকে শুক্রবার ভোর ৪ টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে। নিহত লাল চাঁন পশ্চিম চান্দেরচর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, ধলেশ্বরী নদীর পাড়ে পপুলার নামে একটি ইটভাটা রয়েছে। নৌকা ভিড়ানোর সময় নৌকার লগি ওই ইটভাটার বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হলে লাল চাঁন মারা যান। লাশ ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!