[ দেশজুড়ে ]
বৃষ্টি: ঝিনাইদহে বেড়েছে কাঁচা মরিচের দাম
ফাইল ছবি
গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও টানা ভারী বৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে সবজি বাজারে। ঝিনাইদহে বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪২০ টাকা দরে। হঠাৎ কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
শনিবার সকালে দিকে শহরের নতুন হাটখোলা, পাগলাকানাই ও ওয়াপদা বাজার ঘুরে দেখা যায়, ৪২০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
ওয়াপদা বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, গত সপ্তাহে বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
.png)
নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। তাই দাম বেড়ে গেছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। আগামীকাল থেকে সেটা আরো জোরদার করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!