[ দেশজুড়ে ]
এক মোটরসাইকেলে ৩ যুবক, মুহূর্তে নিথর একজন
ফাইল ফটো
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলেরর ধাক্কায় সাগর (২০) নামে এক যুবব নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো দুই যুবক। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে নেয়া হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পলাশবাড়ি-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার গিরিধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) লাইসুর রহমান।
.png)
এ সময় স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোটরসাইকেলযোগে ওই তিন যুবক পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গোয়ালপাড়া নামক এলাকায় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই তিন যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত অপর ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!