কিশোরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৮০ বছরের এক বৃদ্ধকে গ্রেফকার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার যশোদল এলাকা থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবর আলী সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ি থেকে বের হয়ে সবর আলীর বাড়ির পাশ দিয়ে একটি দোকানে যাচ্ছিল। এ সময় শিশুটিকে ডাক দিয়ে ওই বৃদ্ধ তার মুরগিগুলো খাঁচায় ভরে যেতে বলেন। মুরগিগুলো খাঁচায় দিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে শিশুটিকে জাপটে মুখ চেপে ধরে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে শিশুটির পরনের পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তার মা ও স্থানীয়রা বৃদ্ধের ঘর থেকে তাকে উদ্ধার করে।
শিশুটির বাবা বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমার স্ত্রী পিঠা বানাচ্ছিল। আমার মেয়েটা খাবার কিনতে যাওয়ার সময় সবর আলী এ ঘটনা ঘটায়। এ ঘটনার বিচার চাই।
.png)
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় সোমবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পরই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।