[ দেশজুড়ে ]
পুকুরে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ
উপজেলা পরিষদের পুকুর, ইনসেটে ইমন। ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদিতে নিখোঁজের একদিন পর ইমন নামে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরঝাকালিয়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে ও
কটিয়াদী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।
এর আগে, গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় কটিয়াদী পশ্চিমপাড়ায় প্রাইভেট পড়তে যায় ইমন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
.png)
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম জানান, নিখোঁজের একদিন পর উপজেলা পরিষদের পুকুরে ইমনের লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ইমনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!