ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ১৬ জুলাই ২০২৪
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মঞ্জিল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এ আফজল ও বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল খালেক দাদন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মঞ্জিল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লী ইউপির বাসিন্দা। তিনি পরিবারসহ কিশোরগঞ্জের গাইটাল পেট্রোল পাম্প সংলগ্ন ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৭ জুন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প সংলগ্ন ব্যাংক কলোনির ভাড়াবাসায় মঞ্জিল মিয়া তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের বিয়ে হয় অষ্টগ্রাম উপজেলায়। সেখান থেকে ঘটনার কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসে ভুক্তভোগী মেয়ে। ঐদিন রাত পৌনে ১২ টার দিকে মঞ্জিল মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ জুলাই তার মেয়েকে আবারো জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তখন বিষয়টি জানাজানি হয়। পরে মেয়ের মা ২০২৩ সালের ২১ জুলাই বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি ও সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!