ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১৭ জুলাই ২০২৪
মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
রামু থানা। ফাইল ফটো

কক্সবাজারের রামুতে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাবুল হোসেন রামু মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকারপাড়ার নুরুল হকের ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

মিঠাছড়ি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছুরুত আলম জানান, মঙ্গলবার রাতে পাশের বাজারে একজন লোকের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় ঝগড়া হয় আলী হোসেনের। ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেনের বড় ভাই এসে সমাধান করে দিয়ে নিজ বাড়িতে চলে যান। পরে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক সাড়ে ১১টায় বাড়ি থেকে ধারালো দা দিয়ে তার বড় ভাই বাবুল হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলী হোসেন। পরে লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার লোকজন জানান, প্রায় সময় আলী হোসেন নেশাগ্রস্ত হয়ে এলাকার মানুষের সঙ্গে ঝগড়া করতেন। কেউ কিছু বললে তার ওপর ক্ষিপ্ত হতো।

Advertisement

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক আলী হোসেনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!