ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ১৮ জুলাই ২০২৪
টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৩০০ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১১ নম্বর ক্যাম্পের মোহাম্মদ মিয়া (৪৬), মোহাম্মদ রফিক (২৩) ও সৈয়দ নুর (২০)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যে র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের দেহ ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!